আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিগত সরকারের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১ হাজার २०२টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত বার্তায় জানানো হয় বিগত সরকারের টানা ১৭ বছরের শাসনামলে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল যা এখন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একইভাবে ১ হাজার ৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল যে অন্তর্বর্তী সরকার মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে যার ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক আইনি জটিলতা থেকে অব্যাহতি পেয়েছেন।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









