জাতীয়

তারেক রহমানের পক্ষ থেকে ভাসানটেকে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম হোসেন লিফাত, সহ-সম্পাদক ডা. রাসেল হোসাইন, ডা. আরহাম সাদমান চৌধুরি এবং ভাসানটেক থানা বিএনপির দফতর সম্পাদক আজগর আলীসহ স্থানীয় নেতারা।

ইফতার বিতরণকালে আয়োজকরা বলেন, রমজানের শিক্ষা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, এলাকাবাসী ও সুবিধাবঞ্চিত মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language