জাতীয়

বায়ুদূষণে বিশ্বের তৃতীয় শীর্ষ শহর ঢাকা, স্কোর ২২৭

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ছিল ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৪। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ২৪৩। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াংগুন (স্কোর ২২১) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১৯৬)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া স্কোর ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language