সংগীত

বিয়ের প্রলোভনে তরুণীকে হেনস্তা, কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

নারায়ণগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে আটকে রাখা এবং হেনস্তার অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালতের সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language