আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি বা চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আনা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে সরিয়ে ওই পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী এবং তিনি পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার আইনজীবী দলের সদস্য হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল।কয়েকমাসের ব্যবধানে এই গুরুত্বপূর্ণ পদে নতুন করে রদবদল করা হলো।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language