জাতীয়
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়। সভায় মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং ইতিহাসের সঠিক তথ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









