মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এপিএস হলেন আকবর হোসেন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহকারী একান্ত সচিব বা এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. আকবর হোসেনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নবম গ্রেডভুক্ত বেতন স্কেলে এই পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম যতদিন তার পদে বহাল থাকবেন অথবা তিনি যতদিন আকবর হোসেনকে তার সহকারী একান্ত সচিব হিসেবে রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









