জাতীয়

নামফলক ও সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশ ডিএসসিসির

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড এবং ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত বিজ্ঞাপন বাংলায় লেখার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী এসব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক।

তবে দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানের নামফলক ও বিজ্ঞাপন ইংরেজি বা অন্য বিদেশি ভাষায় লেখা হচ্ছে। এমতাবস্থায় যেসব প্রতিষ্ঠানের নামফলক বা সাইনবোর্ড বাংলায় লেখা নেই, তাদের অবিলম্বে নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করে বাংলায় প্রতিস্থাপন করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে ডিএসসিসি।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language