জাতীয়

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

কেন্দ্রীয় শহীদ মিনার, ২০ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই কর্মসূচির কথা নিশ্চিত করা হয়েছে। জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে অংশ নেবেন।

এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেবেন।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language