জাতীয়
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় আচার ও ভাবগাম্ভীর্য বজায় রেখে দিবসটি পালনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









