ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আব্দুল খালেকের মৃত্যু

কেরানীগঞ্জ, ২০ ফেব্রুয়ারি – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল খালেক নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ১২টা ১৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারারক্ষী আব্দুল্লাহসহ অন্য সদস্যরা জানান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত আব্দুল খালেকের বাবার নাম কফিল উদ্দিন।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









