জাতীয়

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকবে আংশিক মেঘলা

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language