বাগেরহাট

মোংলায় সুন্দরবন দিবস উদযাপন

বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি – মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে এসে শেষ হয়। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াইল্ডটিম ও সুন্দরবন জাদুঘর অংশ নেয়।

আরও পড়ুন : আবরারের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

এর আগে সুন্দরবনের জেলেসহ এর উপর নির্ভশীল সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এদিকে দিবসটি পালনে আজ বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র : একুশে
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language