জাতীয়
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও সরকারকে কানাডার অভিনন্দন

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছে কানাডা। একইসাথে শপথ গ্রহণকারী সকল নির্বাচিত সংসদ সদস্যকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার রাতে ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে যে নতুন সরকারের শপথ ও দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে কানাডা। পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ও অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানিয়েছে দেশটি।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









