জাতীয়

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যখাতকে সম্পূর্ণ সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শপথ নেওয়ার পরদিন বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালীন সময়ে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং কোনো প্রকার সিন্ডিকেট বরদাস্ত করা হবে না।

এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সহায়তা কামনা করেন এবং বলেন যে প্রতিটি পর্যায়ে তিনি কথা বলবেন যাতে কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম না থাকে।

উল্লেখ্য, নরসিংদী থেকে নির্বাচিত এই রাজনীতিক এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর আগেও ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language