জাতীয়
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
চাঁদ দেখা যাওয়ার ফলে আজ রাতে এশার নামাজের পর দেশের মসজিদগুলোতে তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন। বরকতময় এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









