শিক্ষা

বেসরকারি শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ইঙ্গিত দিলেন নতুন শিক্ষামন্ত্রী

সচিবালয়, ১৮ ফেব্রুয়ারি – বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা ও বেতন কাঠামো বৃদ্ধির বিষয়ে শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান যে বেসরকারি শিক্ষকদের আর্থিক সংকটের বিষয়টি সরকার জানে এবং এ নিয়ে করণীয় নির্ধারণে কাজ চলছে। শিক্ষকদের স্বল্প বেতনের বিষয়টি স্বীকার করে মন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সরকার ভবিষ্যতে কী পদক্ষেপ গ্রহণ করে তা দেখার অনুরোধ করেন।

শিক্ষা খাতের অগ্রাধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন সাধারণত সংস্কৃতিমনা ব্যক্তিদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে সংস্কৃতির মূল ভিত্তি হলো শিক্ষা। তিনি হতাশা প্রকাশ করে বলেন স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষা খাত রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে না যা কাঙ্ক্ষিত নয়।

প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশে শিক্ষা বাজেট কম উল্লেখ করে তিনি শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন যে অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ না করলে বাজেট বণ্টনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language