এশিয়া

শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের

সিঙ্গাপুর, ১৮ ফেব্রুয়ারি – শপথ গ্রহণের ঠিক পরদিন ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের পথে রওনা হয়।

এই সফরে সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন।

চিকিৎসার পাশাপাশি সেখানে অবস্থানরত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। এই সফরের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নায়েবে আমির। মঙ্গলবার সকালে সংসদ ভবনে তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language