জাতীয়

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম চলছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান নেয়।

একই সময়ে ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে ডিএসইতে মোট ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার দর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মুন্নু ফেব্রিকস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ঢাকা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন ও স্কয়ার ফার্মা। এর আগে লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও ১০টা ১০ মিনিটে তা ৭ পয়েন্ট কমে যায়, তবে ১০টা ২০ মিনিটে সূচক পুনরায় ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সকাল সাড়ে ১০টায় ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ২৯টি কোম্পানির দর বেড়েছে এবং ১৫টির দর কমেছে।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language