জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ, হাতে রাখলেন তিন দপ্তর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজের অধীনে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো তিনি মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এর আগে মঙ্গলবার বিকেলে তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণের পরপরই ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়। নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language