জাতীয়

ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি ও প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকায় আজ বুধবার বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানামুখী কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকাল ৪টায় প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। অন্যদিকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠী বিশেষ র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ আয়োজনে রমজানকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হবে।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language