তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ প্রত্যক্ষ করলেন ড. ইউনূস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আড়ম্বরপূর্ণ পরিবেশে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিকতা হিসেবে এই শপথ অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে সকালে কয়েক ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরবর্তী সময়ে বিকেলের অধিবেশনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
বিদায়ী প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূস এই ক্ষমতার পালাবদল ও শপথ অনুষ্ঠান সরাসরি পর্যবেক্ষণ করেন।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









