জাতীয়

ত্রয়োদশ সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ তথা চৌদ্দগ্রাম আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে যে ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language