জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এবারের মন্ত্রিসভায় তিনজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং টেকনোক্র্যাট কোটায় স্থান পেয়েছেন তিনজন। মন্ত্রিসভায় স্থান পাওয়া তিন নারী সদস্যের মধ্যে আফরোজা খানম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language