জাতীয়
তারেক রহমানের মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেলেন এহসানুল হক মিলন

চাঁদপুর, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকার গঠনে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলনকে।
মঙ্গলবার আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি টেলিফোন করে বিষয়টি অবহিত করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে মিলনের পক্ষে তার একান্ত সচিব ফোনটি রিসিভ করেন এবং তাকে জানানো হয় যে এহসানুল হক মিলনকে নতুন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









