জাতীয়

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ভিপি নূর

পটুয়াখালী, ১৭ ফেব্রুয়ারি – পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নূর জানান, তাকে টেলিফোনের মাধ্যমে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি অবহিত করা হয়েছে। মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তিনি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language