জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ আজ, পতাকাবিহীন গাড়িতে ফিরবেন উপদেষ্টারা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। সোমবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শপথ অনুষ্ঠানে যোগ দিতে উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে চড়ে যাবেন। তবে তাদের দায়িত্ব শেষ হওয়ার প্রতীক হিসেবে অনুষ্ঠান শেষে ফেরার সময় গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না। সংশ্লিষ্ট গাড়িগুলো তাদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেবে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language