জাতীয়

সংসদ ভবন এলাকায় শপথ অনুষ্ঠান ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শপথগ্রহণ অনুষ্ঠানের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যেই জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language