জাতীয়

চরমোনাই পীরের বাসভবনে তারেক রহমান ও মির্জা ফখরুল

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রূপায়ণ স্বপ্ন নিলয় এলাকায় অবস্থিত মুফতি রেজাউল করীমের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। দুই দলের শীর্ষ নেতার এই সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language