জাতীয়

বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল কক্সবাজারের কাছে

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি – চট্টগ্রামের কক্সবাজার উপকূল থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এই ভূকম্পন রেকর্ড করা হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে ১০ কিলোমিটার। এটি একটি অগভীর বা ‘শ্যালো’ ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে। উৎপত্তিস্থল লোকালয় থেকে বেশ দূরে হওয়ায় এখন পর্যন্ত দেশের কোথাও কম্পন অনুভূত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language