ঢাকা

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাভার, ১৬ ফেব্রুয়ারি – সাভারের আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর থানার খোড়াগাছা পূর্বপাড়া গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. রেজ্জাকুল হাবিব মানিক এবং একই উপজেলার টিকানী মণ্ডলপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মামুনুর রশিদ মামুন।

পুলিশ জানায় আটককৃতদের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ঢাকা জেলা ডিবির উত্তরের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান গ্রেপ্তারকৃতদের মধ্যে মানিকের বিরুদ্ধে ৫টি এবং মামুনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language