জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language