ড. ইউনূস জালেমকে দেশে এনেছেন এবং নির্বাচনী কারচুপিতে সহায়তা করেছেন: নাসীরুদ্দীন

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ড. ইউনূস বাংলাদেশে একজন ‘জালেম’কে নিয়ে এসেছেন এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। রবিবার রাজধানীতে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসের কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নির্বাচনে কারচুপির ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করা হয়েছে, জাতি তা মনে রাখবে। ড. ইউনূসের লন্ডন সফরের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, সেখানে প্রশাসনের অপব্যবহারের ফলাফল জাতি দেখেছে এবং কারচুপি প্রত্যক্ষ করেছে। সারা দেশে নারীদের ওপর হামলার ঘটনার দায়ভার ড. ইউনূসের ওপর চাপিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, তারা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নন।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় ড. ইউনূস ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি দাবি করেন, ওসমান হাদি হত্যার বিচার চাওয়াকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তাঁর মতে, ওসমান হাদি হত্যার সঠিক বিচার হলে আজ নারীরা নির্যাতনের শিকার হতেন না এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালানোর সাহস পেত না।
এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









