জাতীয়

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় তিনি প্রবেশ করেন।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায় ধানের শীষে ৫০ শতাংশ এবং দাঁড়িপাল্লায় ৩২ শতাংশ ভোট পড়েছে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই শীর্ষ নেতার সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করে।

দলীয় সূত্রগুলো জানিয়েছে এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে নেতাদের মধ্যে কুশল বিনিময় এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে আজ রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language