জাতীয়

নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিতে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ

সাভার, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এই উপলক্ষে নতুন সরকার ও সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

রবিবার সকালে স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে। সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা জানাতে আসবেন। তাই সৌধ প্রাঙ্গণের পবিত্রতা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে সৌধ এলাকায় ধোয়ামোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। নতুন সরকারের প্রতিনিধিরা ঠিক কবে নাগাদ শ্রদ্ধা জানাতে আসবেন তার চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথা অনুযায়ী ভিআইপিদের আগমন উপলক্ষে প্রতিবারই এমন ব্যবস্থা নেওয়া হয় এবং এবারও নিরাপত্তা ও পরিচ্ছন্নতার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language