জাতীয়

আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সমসাময়িক দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রোববার বিকেলে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের অবস্থান ও পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language