জাতীয়

চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় স্থির থাকতে পারে। মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত ও দিনের তাপমাত্রা উভয়ই সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language