জাতীয়

সোমবার রাজধানীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন আসরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিলটি বের করা হবে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায় যে নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া যাচ্ছে। ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত।

নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির সমর্থকরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language