সপ্তাহজুড়ে বাড়তে পারে গরম, বেশিরভাগ সময় থাকবে শুষ্ক আবহাওয়া

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – চলতি সপ্তাহে সারাদেশে আগের তুলনায় গরমের অনুভূতি একটু বাড়তে পারে। পাশাপাশি আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থার কারণে আপাতত দেশে বড় কোনো আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত নেই।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ আজ সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
দ্বিতীয় দিন রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
চতুর্থ দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সবশেষ পঞ্চম দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









