জাতীয়

তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে দলের চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বের হাল ধরবেন।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওই সময় মঞ্চে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব এই সময় উল্লেখ করেন, সদ্য সমাপ্ত নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে দল এবং দেশের ১৮ কোটি মানুষ আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ।

এই নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। এছাড়া ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language