ঢাকা

ঢাকা, ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

তবে সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ সম্পর্কে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের বেলায় তাপমাত্রার পারদ অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language