জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট প্রকাশ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭টি আসনে জয়ী হয়েছে। অবশিষ্ট আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এদিকে ঢাকা ৮ আসনের ভোট পুনর্গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, কমিশনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত নেই এবং সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলে ট্রাইব্যুনালে যেতে পারেন।

৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুতে কিছু আসনের ফল স্থগিত রাখা হয়েছে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language