জাতীয়

পঞ্চগড়ে বিএনপির বিরুদ্ধে দোকান ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ সারজিস আলমের

পঞ্চগড়, ১৩ ফেব্রুয়ারি – পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছেন পঞ্চগড় ১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী সারজিস আলম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই অভিযোগ জানান যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে সারজিস আলম দাবি করেন যে প্রতিপক্ষের লোকজন দোকানপাটে ভাঙচুর চালাচ্ছে।

এমনকি বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে এবং রগ কেটে নেওয়ার মতো ভয়ানক হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি প্রশ্ন রেখে বলেন বিএনপির আসলে পরিকল্পনা কী। এর আগে অন্য একটি পোস্টে তিনি পঞ্চগড় ১ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় তার দল এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছিলেন।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language