জাতীয়
তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন ব্রিটিশ হাইকমিশনের

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ব্রিটিশ হাইকমিশন বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে দেশের জনগণকেও শুভেচ্ছা দিয়েছে যুক্তরাজ্য।
আজ (শুক্রবার) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন এবং দেশের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।
হাইকমিশন আরও বলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাজ্য।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









