ঢাকা

নিজেকে ‘এনসিপি’ সমর্থক দাবি করলেন ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – নানা সময়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি নিজেকে এনসিপির সমর্থক হিসেবে দাবি করেছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। অনেকে তাকে জামায়াত বা শিবির বলে আখ্যায়িত করলেও তিনি তাতে কিছু মনে করেন না বলে স্পষ্ট করেছেন।

শেহরীন আমিন উল্লেখ করেন যে তিনি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে ১০ দলীয় জোটের সক্রিয় সমর্থক হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তিনি বলেন যে অনেকে তাকে জামায়াত বা শিবির বললেও তিনি এই পরিচয়গুলোতে স্বচ্ছ্বন্দ বোধ করেন এবং কখনো কখনো গর্বের সাথে এই নামগুলো গ্রহণ করেন। নিজেকে মধ্যপন্থী মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ডানপন্থী বলা হয় উল্লেখ করে তিনি বলেন এতে কারো সুবিধা হলে তারা সেটাই বিশ্বাস করতে পারেন। রাজনৈতিক অবস্থান নিয়ে কারো অস্বস্তি থাকলে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের অনুরোধ না পাঠানোর আহ্বান জানিয়েছেন এই শিক্ষিকা।

তিনি নিজেকে ইসলামবিদ্বেষী মনে করেন না এবং ইসলাম নারী বিরোধী এমন ধারণায় বিশ্বাসী নন বলেও জানান। বরং তিনি নিজেকে একজন উদারপন্থী মানুষ হিসেবে দাবি করেন যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ অপছন্দ নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন। সবশেষে তিনি উল্লেখ করেন যে তিনি হয়তো সবার পছন্দের মানুষ নাও হতে পারেন তাই অপছন্দ হলে তাকে দূরত্বে রাখাই শ্রেয়।

এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language