আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই পার্লামেন্টে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মূলত জনগণের দল। বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তির কর্মকাণ্ডের কারণে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ওপর চরম নিপীড়ন চালানো হয়েছিল।
সেই প্রেক্ষাপট বিবেচনায় এবারের নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করেছে। তিনি আরও জানান, জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেও দল বদ্ধপরিকর। দলের এই নিরঙ্কুশ বিজয়কে তিনি বিএনপির প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









