জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৬ প্রার্থীর বিজয়ের দাবি জাতীয় নাগরিক পার্টির

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয়জন প্রার্থীর বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত ১১টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ছয়টি পোস্টের মাধ্যমে ওই ছয় প্রার্থীকে বিজয়ী উল্লেখ করে অভিনন্দন জানানো হয়।

এনসিপির বিজয়ী ঘোষিত ছয়জন প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্যসচিব ও রংপুর ৪ আসনের প্রার্থী আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের প্রার্থী মো. আবুল হাসনাত বা হাসনাত আবদুল্লাহ। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

অন্যদিকে সারা দেশে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচনের ফলাফল টেম্পারিং বা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language