ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থীকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন বিজয়ী

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হককে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচনের এই ফলাফল নিশ্চিত করেছেন।
ফলাফলে দেখা যায় জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সাইফুল ইসলাম ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম ১ হাজার ৪৬৪ ভোট নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪৯৯ জন। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন এবং নানা কারণে ৩ হাজার ৭৬৪টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









