জাতীয়

নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে আসিফ আলি জারদারি বলেন, বিএনপির এই ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছি। বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয় ওই বার্তায়।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Back to top button
🌐 Read in Your Language