জাতীয়

ভোলা-১: ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ভোলা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফলাফল প্রকাশের কাজ। এই আসনের মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০টি কেন্দ্রে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৮৫১ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল হাতে আসার পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language